বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম:
আবারও ধরা খেল বারকোড, অনেক আকুতিতেও এড়াতে পারেনি জরিমানা খামেনি আর নেই ! মুহূর্তেই শোকের ছায়া পুরো ইরান জুড়ে নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

“লালমনিরহাট জেলায় নয়া পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
Update Time : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

 

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
[তারিখ: ০৮/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ]

লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লালমনিরহাট জেলার নয়া পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয় জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জনাব জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
দল মত নির্ভিশেষে মাদক মুক্ত চাঁদা বাজ মুক্ত এবং মিথ্যা হয়রানি মূলক সকল প্রকার বৈষম্য কে পিছনে ফেলে সাধারণ জনগণের পাশাপাশি থাকবেন বলে আশাবাদী লালমনিরহাট জেলার সাধারণ জনগণ।