শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ফেনীতে চার ক্লিনিককে জরিমানা

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

 

ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জহিরুল হক মিলনকে (৩৩) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০,০০০ টাকা, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালের ব্যবস্থাপক চন্দনশীলকে (৪৪) ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করায় ২০,০০০ টাকা, মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেন (৪৫) কে ৩০,০০০ টাকা,ও জেড. ইউ. মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা বলেন, ফেনীতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে এমন অভিযান অব্যাহত রাখা হবে।