মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

যৌথ বাহিনীর অভিযানে কমলনগরে ইউপি সদস্য’র অফিস থেকে গাঁজা উদ্ধার। 

মোঃ নুর হোসেন
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) প্রতিনিধি –

লক্ষ্মীপুরের কমলনগরে যৌথ বাহিনী(সেনাবাহিনী ও পুলিশের) অভিযানে রেদোয়ান হোসেন রিপন নামে এক ইউপি সদস্যর অফিস থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় রেদোয়ান হোসেন রিপন কে আসামী করে মাদক আইনে কমলনগর থানায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রেদোয়ান হোসেন রিপন সাবেক কমলনগর উপজেলা সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। অভিযানের পর থেকে মামলার একমাত্র আসামি রেদোয়ান হোসেন রিপন পলাতক রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য রিপন মেম্বারের হাজিরহাট (তালপট্টি) তুষার ভবনের নিচ তলায় তার ব্যক্তিগত অফিস থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ উদ্দিন আনোয়ার জানান, যৌথ বাহিনী (সেনাবাহিনী ও পুলিশ) এর অভিযানে চর ফলকন ইউনিয়ন পরিষদের সদস্য রেদোয়ান হোসেন রিপন এর ব্যক্তিগত অফিস থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রেদোয়ান হোসেন রিপনকে একমাত্র আসামি করে মাদক আইনে মামলা হয় রেদোয়ান হোসেন রিপন পলাতক রয়েছে।