মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বৃষ্টির বদলে আকাশ থেকে পড়ল রক্ত!

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আকাশ থেকে বৃষ্টির বদলে পড়ছে রক্ত। রক্ত বৃষ্টি কথাটা শুনতে অবাক লাগলেও এমনই আশ্চর্য ঘটনার স্বাক্ষী হয়েছে সাইবেরিয়া। গত সপ্তাহের এই ঘটনায় হতবাক সকলে। ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যাকে রাস্তা দিয়ে লাল পানি বইছে স্পষ্ট দেখা যাচ্ছে।

অনেকেই এই ঘটনার সঙ্গে অদ্ভুত কারণ দিতে শুরু করে। অনেকে মনে করেন পৃথিবী যে শেষ হতে চলেছে এটা তারই ইঙ্গিত। অনেকে জানিয়েছে যে দৃশ্যটি তাদের হরর ছবির কথা মনে করি দিয়েছে। আসল ব্যপারটা কিন্তু একদম অন্য।

জানা গেছে, যেই জায়গায় এই বৃষ্টি হয়েছে সেখানে একটি ফ্যাক্টরি ছিল। জমে ছিল মরচে পড়া আবর্জনা (রেড আয়রন অক্সাইড)। যেখানে আবর্জনা রাখা ছিল তা সেটি খোলা রাথা হয়েছিল। প্রচন্ড বাতাসে মরচে উড়তে থাকে এরং হাওয়ায় মিশে যায়। সেই সময় বৃষ্টি শুরু হলে লাল রং মিশে গিয়ে বৃষ্টিধারার রং লাল হয়ে যায়। যাকে বলা হচ্ছিল রক্তবৃষ্টি। সূত্র: নিউজ১৮