শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), মহান ২৬শে আশ্বিন পবিত্র উরস শরীফের প্রস্তুতি ও কমিটির সাবেক সভাপতি মরহুম মোঃ আলমগীর চৌধুরীর বার্ষিক স্মরণ সভা উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সংলাপ ও মজলিশে সেমা সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাঁচপুকুরিয়া কাজিরখীল শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ৩৬তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি এবং অত্র কমিটির সাবেক সভাপতি মরহুম মোঃ আলমগীর চৌধুরীর বার্ষিক স্মরণ সভা গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদে মাগরিব মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ঘ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী, অত্র কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ মারুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মওলানা মোহাম্মদ মহিন উদ্দিন আল-কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী নেওআজ, আহমদ হোসেন এবং মোহাম্মদ শহিদুল্লাহ্।

কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অত্র কমিটির সাধারন সম্পাদক নুর আলম আজাদ।

পরবর্তীতে সম্মানিত অতিথিগণ আলোচনায় অংশগ্রহন করেন এবং অত্র কমিটির সাবেক সভাপতি মরহুম মোঃ আলমগীর চৌধুরীর স্মরণে তার সুযোগ্য সন্তান অত্র কমিটির সদস্য মোঃ রাহুল কে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে সামাজিক ব্যক্তিগন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাঁচপুকুরিয়া কাজিরখীল শাখার সদস্যবৃন্দের উপস্থিতিতে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ কিয়াম, অত্র কমিটির সদস্যদের পরিচালনায় জিকিরে সেমা ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।