শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পুলিশের বাঁধার মুখে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন।

মোঃ শিহাব উদ্দিন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক এর অনুপস্থিতিতে যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সোহান এর উদ্যোগে গোপালগঞ্জ ৩ আসনের বার বার নির্বাচিত এম,পি বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়।

গতকাল শনিবার ২৮শে অক্টোবর সন্ধ্যা ৬টায় পুলিশ বাহিনীর বাঁধার মুখে তারা তাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্ম দিন কেক কেটে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন সোহেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শেখ পল্লব সহ উপজেলা ছাত্রলীগের সকল শাখার ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ।

বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে জন্মদিন পালনে করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় ছাত্রলীগের নেতা কর্মীদের।

এ ব্যপারে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান বলেন,আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী শান্তিপূর্ণ ভাবে পালন করতে গিয়ে বার বার পুলিশ বাহিনীর দ্বারা বাঁধাগ্রস্থ্য হই ।সব কিছু উপেক্ষা করে আমরা স্বল্প-পরিসরে তার জন্মদিন পালন করেছি। আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পালিত পুলিশ বাহিনী আমাদের নেত্রীর জন্মদিন পালনে বাঁধা দেওয়ার ব্যপারটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।