শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ আবু নাছের
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ বাজারের প্রধান সড়কে ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সেনবাগ থানার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন, সেনবাগ থানা শাখার মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আবদুর রহিম।

 

এসময় বক্তব্য রাখেন, কওমী মাদ্রাসা সংগঠনের সহ সভাপতি মুফতি নূরুল ইসলাম, পৌর ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ উল্লাহ যোবায়ের, সেনবাগের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, ইসলামী আন্দোলন সেনবাগ শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হেফাজতে ইসলাম সেনবাগ থানা শাখার সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান।

 

বক্তারা বলেন, আমরা কখনোই মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে কটুক্তি কারীদের ক্ষমা করবোনা। মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। ভারতের সাথে সকল প্রকার কুটনৈতিক কার্যক্রম ও সকল চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানান। প্রয়োজনে ভারতের বিপক্ষে লং মার্চের ডাক দেয়া হবে।

 

কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কয়েক’শ ইসলামের অনুসারীরা ও দ্বীনি ওলামায়ে কেরামগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।