শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

২৬শে আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে ওয়াজ ও সেমা মাহফিল সম্পন্ন 

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

 

 

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাংলাবাজার শাখা উত্তর রাঙ্গামাটিয়া, ফটিকছড়ি পৌরসভার উদ্যোগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন ও মহান ২৬ শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’ এর ৩৬তম বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান ওয়াজ মাহফিল উপলক্ষে গতকাল ৪ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচীর মধ্যে বিকাল ৩ টায় খতমে কোরআন আদায় করা হয় এবং বাদে মাগরিব মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিটির কার্যকরী সদস্য মোঃ খায়রুল বশর, নাতে রাসুল ( সাঃ) পরিবেশন করেন সংগঠনের সহ -ধর্মীয় সম্পাদক মো: ইয়াছিন আরাফাত সাগর, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ধর্মীয় সম্পাদক নুরুল বশর।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাবাজার হক কমিটির সভাপতি মোঃ এমদাদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী একাডেমির সদস্য মাওলানা মো : মিনহাজ উদ্দিন।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মো: আলাউদ্দিন কাদের । মিলাদ কিয়াম পরিচালনা করেন কমিটির ধর্মীয় সম্পাদক নুরুল বশর। আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাবেক খাদেম এমদাদ হোসেন।

মাহফিল যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও অর্থ সম্পাদক ইসমত পাশা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (গ) জোনের সম্মানিত সমন্বয়ক আনিস উদ্দিন সোহেল, সাংবাদিক রফিকুল আলম। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আমানউল্লাহ, আবু তাহের, মির হোসেন, বুদরুছ মিয়া ও জসীমউদ্দীন। এছাড়াও হক কমিটি রাঙ্গামাটিয়া শাখা, উত্তর ধুরুং নদীর পাড় শাখা ও বাদামতল শাখার মেহমানরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন অত্র কমিটির কার্যকরী পর্ষদ, সদস্যবৃন্দ ও এলাকাবাসী, তাবারুক বিতরন শেষে প্রথম ধাপে মাহফিল সমাপ্ত হয়। দ্বিতীয় ধাপে জিকিরে সেমা পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী মোহাম্মদ দেলোয়ার।