শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পায়তারা করছে 

 মোঃ রুহুল আমিন রাজু
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

 

 

 

 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, একটি মহল দূর্গাপুজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। কেউ যাতে বিএনপির নামে বিশৃঙ্খলা না করতে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

 

রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ওয়ারেছ আলী মামুন বলেন, পূজামণ্ডপ গুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির সদস্যরা পূজা কমিটির সমন্বয়কদের সাথে সার্বক্ষনিক কাজ করবে।

 

 

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মন্ডপগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নির্দেশ দিয়েছে। আমরা আর নির্দেশে সবাই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।

 

 

জামালপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

 

 

মতবিনিময় সভা শেষে জামালপুর সদর ও পৌরসভার ৪৬ টি পুজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে অনুদান তুলে দেয়া হয়।