শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ভারত যদি একটি পদক্ষেপ নেয়, আমরা দুইটি পদক্ষেপ নেবো’

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

পাকিস্তানের পরবর্তী সরকারের নেতৃত্বে আসতে যাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান বলেছেন, পিটিআই বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাতে কোনো সন্দেহ নেই আমরা নেতৃত্বে যাচ্ছি। সে সঙ্গে এটাও বলছি, আমি ক্ষমতায় গেলে সত্যিই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করবো। ভারত যদি একটি পদক্ষেপ নেয়, আমরা দুইটি পদক্ষেপ নেবো সম্পর্ক ভালো করতে।

বুধবার অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা না হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণে স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি ক্রিকেটের কারণে ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি। জানি তারা খুব অতিথিপরায়ণ। তাই ভারতের সঙ্গে আমি ভালো সম্পর্ক চাই। যদিও ভারত নিয়ে আমি একটু হতাশ। কেননা ভারতীয় সংবাদমাধ্যম আমাকে বলিউডের ভিলেন বানিয়ে দিয়েছিল। তারপরও আমিই ক্ষমতায় আসতে যাচ্ছি।

৬৫ বছর বয়সী ওই রাজনীতিবিদ জাতির উদ্দেশে তার ৩০ মিনিটের ভাষণে এও বলেন, কে আমাকে কি করেছে সেটা আমি দেখবো না। আমি নমনীয়ভাবে চলবো। এখন আমার স্বপ্ন পূরণের সময়। পাকিস্তান নিয়ে ভাবার দিন। ক্ষমতায় আসছি আমি এটাই আমার পাওয়া। সে জন্য সৃষ্টিকর্তাকে স্মরণ করছি।

ভোটগ্রহণ শেষ হয়েছে প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। তারপরও যান্ত্রিক ত্রুটির কারণ উল্লেখ করে এখনও পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। ভোট গণনার ভিত্তিতে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী, ১২০টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

দেশের ২৭২টি আসনের (বর্তমানে ২৭০- দুইটি স্থগিত) নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে কমপক্ষে ১৩৭টি আসনে জয় নিশ্চিত করতে হবে। আর সে দিকেই এগিয়ে যাচ্ছেন ইমরান।