মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান 

সাদেকুল ইসলাম,
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না থাকায় এবং অতিরিক্ত দাম নেয়ায় বেশ কিছু দোকনদারকে জরিমানা করা হয়।

সোমবার দুপুরে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় এবং অতিরিক্ত দাম নেয়ায় বেশ কিছু দোকনদারকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এদের মধ্যে বিরল বাজারের ফরিদ ডিম ঘরকে ৫ হাজার টাকা, বেলাল চাল ঘরকে ২ হাজার টাকা ও জুলফিকার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বেশকিছু দোকানদারকে সতর্ক করে দেন। অভিযানে অন্যান্যদের মধ্যে বিরল উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমঙ্গল রায় উপস্থিত ছিলেন।