শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কুয়াকাটা সৈকতে নিখোঁজ ইঞ্জিনিয়ার সোহাগের মরদেহ উদ্ধার

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

পটুয়াখালীপ্রতিনিধি:

কুয়াকাটা সৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইঞ্জিনিয়ার সোহাগের (৩০) লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম খাজুরা সংলগ্ন সৈকত থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার সোহাগ, মহাসিন ও সোহগ তিন বন্ধু বুধবার দুপুরে সৈকতে সাতার কাটতে নামে। ইঞ্জিনিয়ার সোহাগ সাতার না জানায় ঢেউয়ের ঘূর্নিপাকে একটু গভীরে চলে যায়। এ সময় তার অপর বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে সাতরে তীরে উঠতে পারলেও তিনি আর তীরে উঠতে পারেনি।

এদিকে নিখোঁজ ইঞ্জিনিয়ার সোহাগকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা এক যোগে কাজ করে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা বৃহস্পতিবার সকালে তাকে পশ্চিম খাজুরা সংলগ্ন সৈকতে ভেসে উঠতে দেখে ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ইঞ্জিনিয়ার সোহাগ আশুলিয়া থানার জামগড়া উত্তরপাড়ার খান মো. বজলুর রহমানের ছেলে। তারা তিন বন্ধু কুয়াকাটায় নির্মাণাধীন একটি হোটেলে কাজ করতেন বলে জানা গেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ইঞ্জিনিয়ার সোহাগের মরদেহ মহিপুর থানা পুলিশকে সোপর্দ করা হয়েছে। থানা থেকে তাকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।