শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এক দফা দাবিতে দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি পালন।

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে পদায়নের এক দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের জেলা শাখা।

 

মঙ্গলবার আট অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়।

 

কর্মবিরতি চলাকালীন বক্তারা বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকেই এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা চাই, নার্সদের জন্য বিসিএস চালু করা হোক এবং যোগ্যতার ভিত্তিতে চেয়ারগুলোতে নার্সদের বসানো হোক। আমরা জরুরি সেবা চালু রেখেছি। তবে, যদি দাবি মানা না হয়, তাহলে আমরা পুরোপুরি শাটডাউনে যাবো। তখন যদি কোনো ক্ষতি হয়, এর দায় আমরা নার্সরা নেবো না।

 

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দিনাজপুরের সদস্য সচিব রাখী আখতার বলেন, প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই কর্মবিরতি পালন করা হলো। দাবি না মানলে আগামীতে সম্পূর্ণ শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

 

কর্মবিরতি চলাকালীন উপস্থিত ছিলেন নার্স মনিরা পারভীন, রওশন আরা, লায়লা আঞ্জুমান, শিল্পী রায়, এবং রেশমা পারভীন প্রমুখ।