শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বরগুনায় সড়কে ঝরলো ৬ প্রাণ

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বরগুনায় অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলি-কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন—আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়া (৫৫)।

নিহত অন্যদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও দুই পুরুষ যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। এছাড়া শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন।