মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতের ঘটনায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়। সম্প্রতি গত ৩ বৃহস্পতিবার অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন (২৪) বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাত করে বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে এ মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি ঠাকুরগাঁও সদর থানাকে এজাহার হিসেবে অন্তভুক্ত করার আদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ। এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠি সহ মারাত্মক অস্ত্রে-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপরে হামলা চালায়। এ সময় আন্দোলনকারী হিসেবে মামলার বাদী মো: মাহাবুব হোসেন ও আহত হন। দেশীয় অস্ত্রের অঘাতে মাহাবুব গরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৪-১৮ আগষ্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম (৫৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন (৫০) সহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয় ।