শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কুড়িগ্রামে পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৮০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক,
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম অদ্য ০৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নস্থ মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম উক্ত ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ০৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডল (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

 

রফিকুল ইসলাম রফিক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি