শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন– সভাপতি সফিকুল- সাধারণ সম্পাদক হুমায়ূন ,

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীকে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার রানীশংকৈল প্রতিনিধি হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বরত রানীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। এ সময় নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, রানীশংকৈল থানার এস আই দেলোয়ার হোসেন। নির্বাচন পরিদর্শন করেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।