মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেখ কামরুজ্জামান( রানা)।
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

 

 

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ):সংবাদদাতা: – শেখ কামরুজ্জামান( রানা)।

 

 

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

সকাল ১১টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে ।

 

কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে পথ সভায় মিলিত হয়।

 

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আকির খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা খোকন, রাফেজা বেগম, মাজহারুল আলম পান্না, প্রমূখ।

 

পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।