শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনি সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসীম বরন চক্রবর্তী নিহত

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি ::

 

সাতক্ষীরা আশাশুনি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঢ়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কের বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তিনি। তিনি আশাশুনিক গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।

নিহত অসীম বরণ চক্রবর্তী স্যলোক অনাল ব্যানার্জী জানাই রোববার(২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালাই তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী পালিয়ে ভারতে চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে সাংবাদিক নেতা নির্বাচিত হন।

##