শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

ফয়সাল রহমান জনি
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা। ২৭ নভেম্বর বুধবার গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা।

 

এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও সাবেক বারের সাধারন সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, ছাহিদ আল আজাদ,এ্যাড. মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম ফকু, খন্দকার আল-আমিন অন্যান্যরা। এ সমাবেশটি সঞ্চালানা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান।