শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মওদুদ আহমেদ পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে পায়ে হেঁটে পথযাত্রা শুরু করেছেন বগুড়ার কৃতি সন্তান বগুড়া আজিজুল হক কলেজের সুনামধন্য ছাত্র মওদুদ আহমেদ কুরাইশী। তার গ্রামের বাড়ি চান্দাইকোনা, তার বাবার নাম ইয়াসিন আলী, পোস্ট চান্দাইকোনা, উপজেলা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ। তার সংগঠনের নাম স্বপ্ন নিয়ে পথ চলা, এসো হাঁটি আলোর পথে মাদকের বিরুদ্ধে, ক্রস কান্ট্রি ১,পায়ে হেঁটে তেতুলিয়া টু টেকনাফ। পঞ্চগড় থেকে বোদা ১৭ কিলো রাস্তা হেঁটে আসতে তার সময় লেগেছে তিন ঘন্টা। বোদা এসে পৌঁছানো মাত্র বোদা বাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মদুদ কোরাইশি গণমাধ্যম কর্মীদের জানান মানুষ কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি একদিন বড় হলে পায়ে হেঁটে তেতুলিয়া টু টেকনাফ ভ্রমণ করব, আমার আশা পূরণ হতে চলেছে আমার জন্য সকলে দোয়া করবেন। বোদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল হক জানান, তার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো মহান আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুক সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক এবং সুস্থ শরীরে সে যেন পায়ে হেঁটে তার পরিবারের কাছে যেতে পারে এই দোয়া করি।