শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

জমি ক্রয়ের নামে দু- প্রবাসীর টাকা আত্মসাতের ঘটনায় শ্যামনগর রিপোর্ট ক্লাবে সংবাদ সম্মেলন

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।
জমি ক্রয়ের নামে মালেশিয়ার দুই প্রবাসীর নিকট থেকে মোটা টাকা আত্মসাৎ এর ঘটনা উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনায়  শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আব্দুল জলিল গাজীর পুত্র মোঃ শাহজাহান সিরাজ। তিনি লিখিত বক্তব্য বলেন, মালয়েশিয়া প্রবাসী আমার মামা আব্দুল কাদের ও তার বন্ধু রুহুল আমিন এর নিকট থেকে অপর  মালয়েশিয়া প্রবাসী গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া কটন মিলস সংলগ্ন সোবাহান শিকদারের পুত্র সরোয়ার শিকদার ১৭ লক্ষ টাকা নিয়ে গাজীপুর শহরে আমার মামা ও তার বন্ধুর নামে জমি ক্রয় করবেন বলে উক্ত টাকাগুলো নেন। পরবর্তীতে টাকা নিয়ে সরোয়ার শিকদার  দেশে ফিরে এসে আমার মামা আব্দুল কাদের ও তার বন্ধু রুহুলামিন এর নামে জমি ক্রয় না করে উক্ত সরোয়ার  শিকদার তার স্ত্রী তাসলিমা নামে জমি ক্রয় করেন।  বিষয়টি জানার পরে আমার মামা ও তার বন্ধু উক্ত সরোয়ারের নিকট তাদের দেওয়া টাকা ফেরত চাইলে সে নানা ধরনের তালবাহানা শুরু করে। একপর্যায় আমার মামা প্রবাসী আব্দুল কাদের এর বন্ধু রুহুল আমিন গাজী বাদী হয়ে উক্ত সরোয়ার ও তার স্ত্রী তাসলিমার নামে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে, যার নং ৭৬৫৬ তারিখ-১১/১২/২৩ , সাধারণ ডায়েরি করার পরে পুলিশের তৎপরতার একপর্যায়ে উক্ত  সরোয়ার শিকদার আবারও আমার মামা আব্দুল কাদের ও তার বন্ধুর কাছ থেকে নেওয়া ১৭ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য দফায় দফায় সময় নেন, বর্তমানে উক্ত সরোয়ার ও তার স্ত্রী আমার মামা প্রবাসী আব্দুল কাদের ও রুহুল আমিনের নিকট থেকে নেওয়া টাকা না দিয়ে  বাড়ি ছেড়ে অন্যত্রে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমরা টাকা উদ্ধারের জন্য অনেক খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান বা তথ্য পাচ্ছিনা, যার কারনে প্রবাসী মামা আব্দুল কাদের ও তার বন্ধু রুহুল আমিনের পক্ষে আমি লিখিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।