মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

হোমনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

কুমিল্লার হোমনা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মিনহাজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী মো. মোখলেস মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার মিনহাজ তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে উঠানে খেলছিল সে। একপর্যায়ে পরিবারের অগোচরে পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উঠানে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির দেহ দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।