মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বোয়ালখালীতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বলাকা সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজা পালন করলো বোয়ালখালীর ঐতিহ্যবাহী সংগঠন ধোরলা বলাকা সংঘ।সনাতনীদের বড় উৎসব দুর্গাপূজা ও শ্যামা পূজার পর পরেই জগদ্ধাত্রী পূজা শুরু হয়।আর এই জগদ্ধাত্রী পূজার জন্য চট্টগ্রামের বোয়ালখালী সনাতনীদের জন্য খুবই জনপ্রিয় ও পরিচিত স্হান। চট্টগ্রাম বিভাগের নানা থানা জেলা উপজেলা থেকে দর্শনার্থীদের ভিড় জমে জগদ্ধাত্রী পূজা দেখতে এই ঐতিহ্যবাহী বোয়ালখালী উপজেলাতে।

এ বছর পুরো বোয়ালখালী জুড়ে প্রায় একশরও বেশি মন্ডপে জগদ্ধাত্রী পূজা পালিত হয় বলে জানা যায়।আর তারই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলাধীন আমুচিয়া ইউনিয়নের ধোরলা বলাকা সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও চারদিনব্যাপী নানা বর্ণাড্য আয়োজনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজা পালন করে ঐতিহ্যবাহী এই সংগঠনটি।জগদ্ধাত্রী পূজা শুরু হয় ২৮ অক্টোবর আর পূজোর শেষদিন ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান,ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় নাটিকা।

শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন ঘোষের সভাপতিত্বে ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সুমন কুমার দাশ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উজ্বল শুক্ল দাশ, ৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য রণজিৎ দাশ, বাগীশিপ-আনোয়ারা উপজেলার অর্থ সম্পাদক ছোটন দত্ত,দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক প্রণয় দাশগুপ্ত শিমুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ছাত্রী সংসদের নবনির্বাচিত সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পূর্ণিমা রাধে।
স্বাগত বক্তব্য প্রদান করেন ধোরলা বলাকা সংঘের সাধারণ সম্পাদক শ্রী বাবুল বৈদ্য।