শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাড়িতেই রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন সাসলিক বানান

লাইফস্টাইল ডেস্ক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

 

বিকেলে অনেকেই মুখরোচক কিছু খেতে পছন্দ করেন। হাতে যদি একটু সময় থাকে, তাহলে আগুনের হালকা আঁচে গ্রিল করা মুরগি ও সবজির স্বাদে তৈরি চিকেন সাসলিক হতে পারে দারুণ একটি পদ। রেস্টুরেন্টে খাওয়া এই জনপ্রিয় ডিশটি ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায়। সঠিকভাবে ম্যারিনেট করলে স্বাদ হবে একদম দোকানের মতো। যা পরিবেশন করলে মুহূর্তেই সবার মন জয় করে নেবে।

 

আসুন জেনে নেওয়া যাক চিকেন সাসলিক কীভাবে তৈরি করবেন-

 

উপকরণ

১. মুরগির মাংস হাড়ছাড়া ১ কাপ (কিউব করে কাটা)

২. আদাবাটা ১ চা চামচ

৩. রসুনবাটা আধা চা চামচ

৪. জিরাবাটা আধা চা চামচ

৫. মরিচ গুঁড়া ১ চা চামচ

৬. কাবাব মসলা ১ চা চামচ

৭. সয়া সস ১ টেবিল চামচ

৮. টমেটো সস ১ টেবিল চামচ

৯. লেবুর রস ১ টেবিল চামচ

১০. সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

১১. টকদই ১ টেবিল চামচ

১২. সবুজ ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি

১৩. লাল ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি

১৪. পেঁয়াজ কিউব করে কাটা ১ টি

১৫. সরিষার তেল ২ টেবিল চামচ

১৬. লবণ স্বাদমতো

 

প্রস্তুত প্রণালি

মুরগির মাংসের টুকরোগুলো একটি বড় পাত্রে নিন। এবার এতে টকদই, সয়াসস, সরিষার তেল, লবণসহ সব মসলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাংসগুলো যাতে মসলার স্বাদ ভালোভাবে শোষণ করতে পারে, সেজন্য ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

 

এরপর ম্যারিনেট করা মুরগির সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো মিশিয়ে আবারো মাখিয়ে নিন। এবার সাসলিকের কাঠি নিন এবং একে একে মুরগি, পেঁয়াজ ও ক্যাপসিকাম গেঁথে স্টিক তৈরি করুন।

একটি প্যানে তেল গরম করে সাসলিক স্টিকগুলো দিন। হালকা আঁচে দুই দিক উল্টেপাল্টে ১০-১৫ মিনিট ভেজে নিন। হয়ে গেলে নামিয়ে সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সাসলিক কাবাব।