শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজধানীতে তৃতীয় দফায় আবারও ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭।

 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট এ কম্পন অনুভূত হয়।

 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭ ।

 

এর আগে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩।

 

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছিলেন।

 

তিনি জানান, ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে।

 

তিনি বলেন, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি।

 

আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরো কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে৷ আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়।

 

শুক্রবার (২১ নভেম্বর) শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরণের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশে কেঁপে ওঠে।