শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চকবাজার থানার শৌচাগােরে পাওয়া গেল এএসআইয়ের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

 

নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো.শহীদুল্লাহ’র ছেলে।

 

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এসময় ওসি কল দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে এএসআই মো.অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে মো.অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে।

 

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটি শেষে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অহিদুর আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রয়েছে।