শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

নিজস্ব প্রতিবেদক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

 

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করতে ৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

গোপালগঞ্জ-১ আসন থেকে কিনেছেন ইশতিয়াক আজীম, আরিফ খান, প্রলয় কুমার পাল, মুহাম্মদ আবুল হোসেন (আসাদ) ।

 

গোপালগঞ্জ-২ আসন থেকে কিনেছেন আরিফ শেখ, বাঁধন মিয়া, বুলবুল ইসলাম, শেখ নাঈম আহমেদ। এছাড়া গোপালগঞ্জ-৩ আসন থেকে কিনেছেন মো.আরিফুল দাড়িয়া।

 

এছাড়া এনসিপি জানিয়েছে, এখন পর্যন্ত সারা দেশের ৩০০টি আসন থেকে সর্বমোট ১ হাজার ৪৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন।

 

দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করেছে। রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে রোববার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান শেষ হচ্ছে আজ।

 

গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। ব্যাপক সংঘর্ষে গুলিতে পাঁচজন নিহত হন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। এনসিপির গাড়িবহরে হামলার পর প্রাথমিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন। জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধরা জারি করে। পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়েন।