বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা ও সাংবাদিকতা পেশার শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা ও সাংবাদিকতা পেশার শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকত।

শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, সদস্যা এবং সাংবাদিকতা পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত প্রেস ক্লাবে এসে প্রাপ্য সেবা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে কতিপয় সাংবাদিক ও প্রেস ক্লাব সদস্যের বাড়াবাড়িসহ ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ দালালি এবং ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানকালীন গণহত্যায় উস্কানিমূলক ভূমিকার অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাব বিক্ষুব্ধ জনগণের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে ২০০৮ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাহসী সাংবাদিক–সম্পাদকদের দৃঢ় অবস্থানের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বিবৃতিতে আরও জানানো হয়, গত বছরের নভেম্বর থেকে সরকারি প্রশাসনের তত্ত্বাবধানে প্রেস ক্লাব পুনরায় চালু করা হয়। এর পর থেকে সদস্য, পেশাদার সাংবাদিক ও সাধারণ মানুষ নিয়মিতভাবে প্রেস ক্লাবের সেবা গ্রহণ করছেন। অচিরেই চিকিৎসা সেবাও পুনরায় চালু হবে।

সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদের আলোকে সভা–সমাবেশ এবং সংগঠন করার অধিকার নাগরিকদের রয়েছে— তবে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে যুক্তিযুক্ত নিষেধাজ্ঞা মানার প্রয়োজনীয়তা বিবৃতিতে তুলে ধরা হয়।

দুই সম্পাদক বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব শান্তিপ্রিয় সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল। ফ্যাসিবাদী বা জঙ্গি মনোভাবাপন্ন কোনো ব্যক্তি বা সাংবাদিকের এখানে স্থান নেই। এ ধরনের ব্যক্তিদের কুপরামর্শ বর্জন করে ক্লাবের সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শেষে সংগঠনের মর্যাদা রক্ষা, সাংবাদিকতা পেশার সম্মান পুনরুদ্ধার এবং সাংবাদিক সমাজে স্থায়ী ঐক্য প্রতিষ্ঠায় সকল সদস্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত।