বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

হাটহাজারী প্রতিনিধি ::
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

 

হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।

 

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত লোকজন বাবুকে উদ্ধার করতে এগিয়ে গেলে জসিম তাদের ওপরও হামলা চালায়। এতে দুইজন আহত হন। আহতদের নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খুনি জসিমকে নিকটস্থ আজমির হোটেলে আটক করে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

 

হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া জানান, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।