মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি

ঢাকা অফিস ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় খুলনা ও চুয়াডাঙ্গাসহ সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী সব এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ৬ বিজিবি।

বিজিবি জানায়, সোমবার আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করে দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িত কেউ যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।