মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মিরসরাইয়ে বাবার শোকে ছেলের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

 

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মৃত্যুশোকে দুইদিনের মাথায় ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার মারা যান। এর আগে আরও দুইবার স্ট্রোক করেন তিনি। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়ে নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা উঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

 

একই এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিনন জানান, হত দরিদ্র রিকশাচালক নুরুল আবছার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ সদস্যের পরিবার চলতো তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছে। দুই ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি দুইবার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার দুইদির পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

 

ইমাম সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। বুধবার সকাল ১০টায় বুজর্গ উমেদ নগর জামে মসজিদের সামনে ইমাম হোসেনের জনাজা অনুষ্ঠিত হবে।

 

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর দুইদিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক। শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন।