শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকায় একটি স্বর্ণের দোকানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে শিল্পী জুয়েলার্স নামক দোকানে চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক ছাব্বির হোসেন ছবির থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী আসেন। তবে চুরির ঘটনাটি ব্যাপক সন্দেহজনক বলে জানান থানা পুলিশ। মালিকপক্ষ দাবি করেন জুয়েলার্স দোকান থেকে ৩০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। তালা ভাংচুর ছাড়াই কিভাবে দোকানের চুরি হলো তা নিয়ে এলাকায় চলছে নানা ধরনের গুঞ্জন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল ফারুক ও ওসি তদন্ত আজিজুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, চুরির ঘটনাটি সন্দেহ জনক। শিল্পী জুয়েলার্সের দোকানের বাহিরে থেকে তালা লাগানো ছিলো তাহলে কিভাবে দোকানে চুরি হলো?। তিনি আরও বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত এই জুয়েলার্সে মাত্র আধা ভরি স্বর্ণ বিক্রি হয়েছে। পুলিশ মালিক পক্ষের কাছে ৩০ ভরি স্বর্ণের ক্রয়কৃত কাগজ পত্র চাইলে তা দেখাতে পারেনি মালিক ছাব্বির হোসেন ছবির। উক্ত বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য মালিক ও তার ছেলেকে থানায় নেওয়া হয়েছে।