বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাঁশখালীতে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট ::
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী (৪৩)।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকার আমলে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর সময়ে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

 

এর আগে তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশের তথ্যমতে, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।

 

সোমবার বিকেলে বটতলী বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাঁকে ঘেরাও করে গ্রেপ্তার করে। হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাঁর অনুসারীরা সেখানে জড়ো হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন জিয়াউল হক চৌধুরীকে চিনে নিয়ে হাতকড়াসহ পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, বিভিন্ন মামলার পলাতক আসামি জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর নিয়ে আসার পথে তাঁর অনুসারীরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

 

তাঁকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।