শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে আসলাম অনুসারীরা

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️চট্টগ্রাম ব্যুরো
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আসলাম চৌধুরীর অনুসারীদের মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ, ১০ কিলোমিটার জুড়ে যানজট,মানি না মানবো না স্লোগানে ক্ষিপ্ত রাজপথ

প্রণয় দাশগুপ্ত শিমুল ◾চট্টগ্রাম ব্যুরো

রাজনৈতিক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার পর তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকাসহ এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা চেইনসো (গাছ কাটার বৈদ্যুতিক করাত) দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে গাছের গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করেন। কয়েকটি পুরো গাছও সড়কে ফেলে রাখা হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
স্থানীয়দের দাবি, অবরোধের কারণে অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। এতে নারী, শিশু, বয়স্কসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বার আউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। আদালতের রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না এবং তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।

আদালতের রায়ের পর আইনজীবীরা জানিয়েছেন, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে, নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিলেন। পরে তিনি নির্বাচনে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ স্থগিত ছিল। মঙ্গলবারের চূড়ান্ত রায়ের পর তার অনুসারীদের মহাসড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।