মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের হাতে ৭ চাঁদাবাজ গ্রেফতার

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে ৬ মামলায় ৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাইনবোর্ড মহাসড়কে পরিবহন থেকে চাঁদাবাজিকালে ট্রাফিক পুলিশ সদস্যারা নান্নু প্রধান নামে এক যুবককে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন জেলা ট্রাফিক পুলিশের এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, আইজিপির নির্দেশে গত ২ জুন থেকে ১১ জুন বৃস্পতিবার পর্যন্ত নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ ৬ মামলায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে চাঁদাবাজিকালে ৭ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
দিনে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবেনা।
পরে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।