মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ চোরাকারবারি আটক ১

ফরিদ আহমেদ ময়না
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসেডি এবং ৪ বোতল বিদেশি মদসহ ইমন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ আগস্ট) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির রাজপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ইমন রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের ভিতরে রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজ এর সমন্বয়ে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে অবস্থান নিয়ে ইমন নামে এই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতকারীর ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই
বোতল এলএসডি ও ৪ বোতল মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় ২ টি মাদক মামলা রয়েছে।।
আটক ব্যাক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে## ।