মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি মিঠু ও সম্পাদক সাত্তার

মোঃ কুরবান
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার কুরবান আলী

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি পদে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পদে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া অন্যান্য সদস্যও সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যসহ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদকে মনোনীত করা হয়।