শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাগাতিপাড়ায় প্রকাশ্যে ঘুরছে ওয়ারেন্ট ভুক্ত আসামি,আটকে অনীহা পুলিশের

স্বাধীন আলম হোসেন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক নাটোরঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার মিশ্রি পাড়ায় বসবাসকারী সাবেক সেনা সার্জেন্ট আলাউদ্দিন চৌধুরী(৬০)ও তার ছেলে রিফাত চৌধুরী(২৫)এর বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭(৩)ও ৪(ক)ধারার লালপুর উপজেলার চকনাজিরপুর এলাকার মোহাম্মদ সাঈদ এর ছেলে সাউদ মোহাম্মদ সাঈদ(২৪) বাদী হয়ে গত ২৮শে আগষ্ট-২৪ইং তারিখে নাটোর আদালতের বাগাতিপাড়া আমলী আদালতে ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র দাখিল করলে উক্ত আদালতের বিচারক তৎক্ষনাক আমলে নিয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন।যাহা বাদী পক্ষের সিনিয়র আইনজীবী,নাটোর জেলা জজ আদালতের এপিপি এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।মামলা নং সিআর- ২১৮/২৪। গ্রেফতারী ওয়ারেন্ট স্মারক নং ২১৮/২৪।
এদিকে গ্রেফতারী ওয়ারেন্ট ভূক্ত আসামিদ্বয় প্রকাশ্যে,জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে এবং ওয়ারেন্ট হওয়ার ১৩/১৪ দিন পার হয়ে গেলেও আসামি আটক করেনি বাগাতিপাড়া থানার পুলিশ।
এ বিষয়ে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা সংবাদ কর্মীদের জানান,ওয়ারেন্ট হওয়ার ৩/৪ দিন পর থেকেই আমরা বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)নান্নু খানের সাথে যোগাযোগ করছি আসামিদের আটক বিষয়ে।কিন্তু ওসি নান্নু খান ওয়ারেন্ট আসেনি,আসেনি বলে তালবাহানা করে এবং আসামি আটক করেছে না।
এ বিষয়ে সোমবার(৯ সেপ্টেম্বর-২৪)সকালে সংবাদ কর্মীরা বাগাতিপাড়া মডেল থানায় উপস্থিত হয়ে গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক না করার কারন জানতে চাইলে তিনি জানান,গ্রেফতারী ওয়ারেন্ট আদেশটি অত্র থানার এসআই আমিনুল ইসলামকে দেওয়া হয়েছে,সে ছুটিতে আছে আসামি ধরবে কি না?সেটা তার বিষয়।পরে দায়িত্বপ্রাপ্ত সেই এস আই আমিনুল ইসলামকে কল করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।