মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে ইসলামী ব্যাংকে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কুরবান আলী
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মোঃ কুরবান আলী

‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’- এ শ্লোগান কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি শ্যামনগর শাখা মিলনায়তনে প্রধান কার্যালয় ঘোষিত ১-৩০ সেপ্টেম্বর’ ২০২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৪ বিকাল ৩ টায় শ্যামনগরের শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সকল স্তরের ওলামা-মাশায়েখদের নিয়ে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগরের বার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শত ষড়যন্ত্র ও প্রতিকুলতার মাঝেও ইসলামী ব্যাংক এ দেশের গণ মানুষের আস্থার প্রতিক প্রমাণিত। তিনি আরো বলেন, এ ব্যাংক শুধু দক্ষিণ এশিয়া মহাদেশ নয় বরং গোটা বিশ্ব-অর্থনীতির একটি মডেল। তিনি ওলামা-মাশায়েখদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে সকল মানুষের মাঝে ইসলামী অর্থনীতির সৌন্দর্য তুলে ধরা সম্ভব এবং সেটা করলে ইসলামী ব্যাংক সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছাবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগরের বিভিন্ন মাদ্রাসার সাবেক ও বর্তমান অধ্যক্ষ, উপাধাক্ষ্য, সুপারঃ, মসজিদের ইমাম ও খতিবগণ। বিশেষ অতিথিদের বক্তব্যে তারা বলেন, ইসলামী ব্যাংকের শিকড় অনেক গভীরে, এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ব্যাংক। চাইলেই এটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। সভাপতি, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ বলেন, ওলামা -মাশায়েখরা যদি তাদের নিজ নিজ জায়গা থেকে সুদ এর ভয়াবহতা ও শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের গৌরবময় পথচলার কথা মানুষদের কাছে তুলে ধরেন, তাহলে সমাজের সর্বস্তরের মানুষ সর্ববৃহৎ শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকের ছায়াতলে আসবে,ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং ইসলামী ব্যাংকের সমৃদ্ধ অর্থনীতি এ দেশকে বহুগুন এগিয়ে নিবে ইনশাআল্লাহ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকের সার্বিক কল্যাণ কামনা করা হয়। এ সময় ব্যাংকের নির্বাহী, কর্মকর্তাগণ , শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান।