বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর অলিউল্লার ভাড়াটিয়া বাড়ির দুই তালা বিল্ডিং রুম থেকে জানালায় ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

 

পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানায়, শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখে, পুলিশে খবর দেয় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুতলা বিল্ডিং এর এক রুমের জানালায় ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 

নিহত সোহেল মিয়া ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার এর ছেলে,

স্বজন ও এলাকাবাসী জানায়, সোহেল মিয়া সুদের টাকা ও মাদকের সাথে জড়িত ছিলো মানুষকে সুদের বিনিময়ে টাকা দিতেন মূলত পাওনা টাকা ও মাদককে কেন্দ্র করেই সোহেলকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

 

জানা যায় নিহত সোহেল মিয়া দীর্ঘদিন যাবৎ ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাত ১১ টার সময় বাড়ির মালিক ও আশে পাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন, সকাল নয়টার সময় তার রুমে দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে পাশের রুমের ভাড়াটিয়ারা পুলিশের খবর দেন। ধারনা করা হচ্ছে ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে।এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।