শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নাভারণ বিএনপির দু’নেতাসহ ২১ জনকে অব্যাহতি

মনির হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই অভিযোগে নাভারণ নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, দলীয় পরিচয়ে নানা ধরনের অপকর্মের দায়ে নাভারণের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। ওই ব্যক্তিরা হলেন নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।

শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।#