শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সংখ্যালঘু নেতৃবৃন্দদের নামে গায়েবী মামলা প্রত্যাহার ও চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দ শামসের ই এলাহী 
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: সৈয়দ শামসের ই এলাহী

 

সংখ্যালঘু নেতৃবৃন্দদের নামে গায়েবী মামলা প্রত্যাহারের দাবিসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

 

বাংলাদেশ যবু ঐক্য পরিষদ জেলার আহবায়ক অমিত কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি বিশ্বজিত সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইনসহ অন্যান্যরা।

 

বক্তারা এসময় ঐক্যপরিষদের সাধারন সম্পাদক এড. রানা দাশ গুপ্তসহ সংখ্যালঘু নেতৃবৃন্দদের নামে গায়েবী মামলা প্রত্যাহার ও চলমান সহিংসতা অবসানের জোর দাবি জানান।