শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন।

শাফিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। এই খবরটি সত্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ আমাকে স্বাগত জানিয়েছেন।’
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘মূলত মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমার কাছে মনে হয়েছে জাতীয় পার্টি আমার জন্য সঠিক প্লাটফর্ম। তাই এই দলটির সঙ্গে যুক্ত হয়েছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ আছে কিনা জানতে চাইলে শাফিন আহমেদ বলেন, ‘পার্টি যদি আমাকে যোগ্য মনে করে, নিশ্চয় নির্বাচনে প্রার্থী হব। জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন কারা পাবেন, সেটা নির্ধারণ করবেন পার্টির চেয়ারম্যান এবং জাতীয় নেতৃবৃন্দ।’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য নির্বাচিত হয়েছিলেন শাফিন।
ঢাকা উত্তর সিটি করপোশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এনডিএম’র মনোনীত প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবার ঘোষণাও দিয়েছিলেন তিনি।