শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে প্যাটার্ন বহির্ভূত ভূগোলের প্রদর্শক নিয়োগের অভিযোগ।

Reporter Name
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

 

নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা,

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের প্যাটার্ন বহির্ভূত ভূগোলের প্রদর্শক নিয়োগের অভিযোগ উঠেছে। তথ্য মতে জানা যায় তৎকালীন সভাপতি ডাক্তার মোখলেছুর রহমান অবৈধ অধ্যক্ষ শিহাব উদ্দিন, অবৈধ দাতা সদস্য মোঃ রফিকুল ইসলাম সানা ও অন্যান্য কমিটির সদস্য মিলে মোটা অংকের টাকার বিনিময়ে গত 12,10,2015 তারিখে তারিখে জৈনক ইদ্রিস আলীকে ভূগোলের প্রদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়। নিয়োগের তিন বছর পর গত 12/07/2018তারিখে সরকারি এমপিও ভুক্ত হয় ইদ্রিস আলী। তাহার ইনডেক্স নং 3097387। কিন্তু জনবল নিয়োগ কাঠামো 4ফেব্রুয়ারি 2010 এ প্রণীত মার্চ পর্যন্ত সংশোধনীতে ভূগোলের প্রদর্শক পদ বলে কোন পদ নেই।এ ব্যাপারে বাদী বড়দল সচেতন নাগরিক কমিটির সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন হঠাৎ একদিন একটি দরকারে কলেজের প্যাটার্ন দেখলে সেখানে দেখতে পাই ভূগোলের প্রদর্শক পদ বলে কোন পদ নেই। তিনি আরো বলেন আমি দীর্ঘদিন অপেক্ষা করে দেশের পট পরিবর্তন হওয়ার ইদ্রিস আলীর এমপিওর বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেছি যেমন জেলা শিক্ষা অফিস সাতক্ষীরা, আঞ্চলিক অফিস খুলনা, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা।এ ব্যাপারে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি লোক মূখে শুনেছি যে একটি দরখাস্ত বিভিন্ন দপ্তরে জমা পড়েছে। আমার কাছে কোন লিখিত কোন কিছু আসে নাই। আসলে বিষয়টি খতিয়ে দেখবো।এ ব্যাপারে তৎকালীন সভাপতি ডাক্তার মোখলেছুর রহমান, অধ্যক্ষ শিহাব উদ্দিনের নিকট যোগাযোগ করলে তাদের মুঠোফোন রিসিভ করেননি। বাদি আরও বলেন বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সমস্ত প্রকার দুর্নীতি বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকবে।