শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ২ শিশু সহ ০৫ জনকে আটক করেছে বিজিবি

সাদেকুল ইসলাম সুবেল, 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম সুবেল,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ০২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার মধ্যরাত ১২: ৪৫ টার দিকে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি’র ৩২৯ এর ৭ এস পিলার সংলগ্ন মৌচুষা (দীপাপাড়া) এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, (০১) শ্রী পঞ্চানন রায় (৩৩) পিতা- শ্রী প্রভাস চন্দ্র রায়, গ্রাম- টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর। (০২)তাপসী রানী রায় (৩০) স্বামী- পঞ্চানন রায়, গ্রাম- টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর। (০৩)তপু রায় (২০) পিতা- পরেশ চন্দ্র, গ্রাম- সুজালপুর, থানা- বীরগঞ্জ জেলা দিনাজপুর।। (০৪) পাওলিনা হেমরম (১৩) পিতা- হরেন হেমরম, গ্রাম- বিন্দাবনপুর গোদাগাড়ী রাজশাহী (০৫)দিপ্ত চন্দ্র রায় (০৩) পিতা- পঞ্চানন রায়, মাতা- তাপসী রানী রায় টঙ্গুয়া থানা খানসামা, জেলা- দিনাজপুর।জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে রামচন্দ্রপুর বিওপি’র মৌচুষা (দিপাপাড়া) ৩২৯ এর ৮ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে রামচন্দ্রপুর বিওপির নায়েক বদিউজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রামচন্দ্রপুর বিওপির নায়েক বদিউজ্জামান জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্র বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের বিওপি’র মৌচুষা (দিপাপাড়া) বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত ৩২৯ এর ৮ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত পারাপারের সময় রাজশাহী ও দিনাজপুর জেলার বিভিন্ন বয়সী ০৫ জনকে আটক করে। আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।

 

এবিষয়ে বিরল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছবুর জানান সকাল ১২ টার দিকে রামচন্দ্রপুর বিওপির থেকে ০৫ জনকে থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলমান রয়েছে। তবে আটককৃত ৫ জনের মধ্যে ২ জন শিশু রয়েছে তাদের দুইজন কে তাদের অবিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।