শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতক্ষীরায় বিজিবির হাতে বাংলাদেশী নাগরিক আটক 

Reporter Name
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি:

 

অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছে মানিক উদ্দীন(৩৪)নামে এক বাংলাদেশী নাগরিক ।রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে সাতক্ষীরা জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া যুবকের বাড়ি চট্রগ্রাম জেলার গামরিয়াতলা এলাকায়।

 

 

সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ধৃত যুবকের বাড়ি চট্রগ্রাম জেলায় ।সে চলতি বছরের মে মাসে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। রবিবার সকালে মানিক উদ্দিন ভারত থেকে সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কাকডাঙ্গা সীমান্তের বিজিবির সদস্য তাকে আটক করে।এ ব্যাপারে ধৃত যুবককে কলারোয়া থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।