শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোটালীপাড়ায় ওলামা ও আইম্মা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শেখ কামরুজ্জামান (রানা)
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- – শেখ কামরুজ্জামান (রানা)

মহানবী (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে এক পুরোহিত কটূক্তি করেছেন উল্লেখ করে এর প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা ও আইম্মা পরিষদ। সেখান থেকে অনতিবিলম্বে ভারতের হাইকমিশনারকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ দেওয়ার দাবিও করেছে ওলামা ও আইম্মা পরিষদ।

সোমবার
(৩০সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা চত্বরে সামনের সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনর ও প্রতিবাদ সমাবেশ করে এই দাবি জানান তারা।

অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা কবিরুল ইসলাম মুহতামিম গোপালপুর মাদ্রাসা

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার বক্তব্যে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেছেন এবং বিজেপি সাংসদ নিতেশ রানে তার সমর্থন করে ভারতসহ এই অঞ্চলে বিদ্বেষ ছড়িয়েছে।

তাদের দাবি, এতে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের জানমাল নিরাপত্তাহীন করে তুলেছে এবং বিশ্ব মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। ওলামা পরিষদ এমন সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।

রামগিরি মহারাজ ও ভারতের সংসদ সদস্য নিতেশ রানের গ্রেফতার দাবি করেছেন তারা। বক্তারা দাবি করেন, ভারত বিশ্ব দরবারে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। অথচ তারা বাংলাদেশের সাম্প্রদায়িক বিষয়ে বারবার অবৈধ হস্তক্ষেপ করে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করতে চায়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি হাফিজুর রহমান, মুফতি মুরতাজা হাসান, মাওলানা মুফতি মাসুদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান শামীম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বসির আহমেদ, মাওলানা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আলম প্রমুখ।
এ সময় সমাবেশ শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি কোটাউলীপাড়া নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার উপস্থিত না থাকায় তার গোপনীয় সহকারী রোমান শেখ স্মারক লিপি টি গ্রহণ করেন।

সবশেষে সভাপতি মাওলানা কবিরুল ইসলাম মোনাজাতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষ করেন ।