শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চুয়াডাঙ্গা সদরে ডাকাতির মূলরহস্য উদঘাটন, গ্রেফতার- ০৪জন

আজিজুর রহমান
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

 

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের মতুর্জাপুর গ্রামে জনৈক আলতাফ হোসেনের ইটভাটায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত অনুমানিক ০১:৩০ ঘটিকায় সংঘবদ্ধ ডাকাতদল ইটভাটার নৈশ প্রহরী মখছেদ মন্ডল (৬০) কে জাপটে ধরে চোখ, মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে মারপিট করতঃ পাশ্ববর্তী মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে। নৈশ প্রহরীর গোংড়ানোর শব্দ পেয়ে ইট ভাটার ঘরে থাকা অনান্য শ্রমিকরা ঘর হতে বের হওয়ার চেষ্টা করলে অজ্ঞাতনামা ডাকাতরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাদেরকে হত্যার হুমকি দেয়। ডাকাতদল নৈশ প্রহরীকে মারধর করে নগদ টাকার সন্ধান করে। নৈশ প্রহরী মকছেদ মন্ডল জানায় টাকা পয়সার লেনদেন ভাটার মালিক করে সে টাকা পয়সার বিষয়ে কিছুই জানেনা। পরবর্তীতে ডাকাতদল গরু ও ছাগলের খামার থেকে ০৪টি গরু ও ০৪টি বড় জাতের খাসি ছাগল নিয়ে দ্রুত চলে যায়। বর্ণিত ঘটনায় ইটভাটা মালিক মোঃ আলতাফ হোসেন (৪৪) এর অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৬, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৪, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

 

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয় ডাকাতির ঘটনায় জড়িত প্রকৃত ডাকাত সদস্যদের গ্রেফতারের জন্য কিছু কৌশল ও নির্দেশনা অবলম্বনের পরামর্শ দেন। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ) জনাব হোসেন আলী, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, পিএসআই (নিঃ) মোঃ বাবলু খান, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মোঃ বায়েজিদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ইতোপূর্বে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করতঃ পাশ্ববর্তী ঝিনাইদহ হরিনাকুন্ড থানাধীন সোনাতনপুর এলাকা হতে আজ (০২ অক্টোবর) ডাকাতির ঘটনার আলামত ০১(এক) টি গাভী ও ০২(দুই) টি ষাড় গরু এবং ০১(এক) টি খাসি ছাগল উদ্ধার করা হয়। মামলার ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলি যাচাই-বাছাই অব্যহত আছে। ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

 

পূর্বে গ্রেফতারকৃত আসামীরদের নাম ও ঠিকানাঃ

১। মোঃ মিজানুর রহমান মুকুল ওরফে পল্টূ (৩৩), পিতা-মৃত-মোক্তার হোসেন বিশ্বাস, সাং-সি এন্ড বি পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

২। মোঃ আলিম হোসেন (২৮), পিতা-মোঃ সুরত আলী, সাং-পৌর কলেজ পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

৩। মোঃ হাসমত আলী খান (৪০), পিতা- মানিক খান, সাং-সুবুধপুর (ঝাউবাড়ীয়া), থানা ও জেলাঃ মেহেরপুর।

৪। মোঃ আঃ রশিদ (৫৯), পিতা-মৃত-গহর আলী খাঁ, সাং-সাতগাড়ী পুরাতন পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা।

 

উদ্ধারকৃত আলামত

১। ০১(এক) টি গাভী গরু, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা।

২। ০২ (দুই) টি ষাড় গরু, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা।

৩। ০১(এক) টি খাসি ছাগল, মূল্য অনুমান ২৫,০০০/- টাকা।