মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ

জি এম রুস্তম আলী
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

 

রিপোর্ট- জিএম রুস্তম আলী।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় ইউনিয়ন যুবদলের কলবাড়ী বাজারস্থ কার্যালয়ে স্থানীয় যুবসমাজের কাছে ফুটবল হস্তান্তর করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জি.এম রুস্তম আলী।

 

ফুটবল প্রদানকালে যুবসমাজের উদ্দেশে জি.এম রুস্তম আলী বলেন, যুবসম্প্রদায় আমাদের আগামীর কর্ণধার। এই যুবদেরকে সমাজের নানা অবক্ষয় এবং অসঙ্গতিপূর্ণ কার্যক্রম থেকে দূরে রাখতে পারলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বুড়িগোয়ালিনী ইউনিয়ন গড়ার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সমগ্র ইউনিয়নের যুবসমাজের এমন ধরনের সকল শুভ উদ্যোগে আমি ও আমরা পাশে ছিলাম, আছি এবং থাকবো।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম.এম হেলাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে কে.এম আক্তার অহিদুজ্জামান, আবু মুছা ময়না, মো. শরিফুল ইসলাম, জাসাস নেতা মো. মতিউর রহমান, যুবনেতা মো. বাবলুর রহমান বাবু, বৈদ্যনাথ হালদার, মো. এনামুল হক প্রমুখ।